দৈনিক নিবার্তা

বরিশালে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ধর্মীয় বিভেদ ও সংঘাতকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে।

ধর্মীয় বিশ্বাস পুঁজি করে রাজনীতি বন্ধের আহ্বান জহির উদ্দিন স্বপনের

Nibarta
Nibarta
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ধর্মীয় বিশ্বাস পুঁজি করে রাজনীতি বন্ধের আহ্বান জহির উদ্দিন স্বপনের

সোমবার (২ নভেম্বর) সকালে বরিশাল বিডিএস মিলনায়তনে 'ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রসারে করণীয়' শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি বলেন, ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

উপদেষ্টা আরও বলেন, ধর্মীয় বিভেদ ও সংঘাতের ফলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, অথচ স্বার্থান্বেষী রাজনৈতিক গোষ্ঠীগুলো এর মাধ্যমে লাভবান হওয়ার চেষ্টা করে। এই সুবিধাবাদী রাজনীতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার ওপর ভিত্তি করে একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সমাজ গঠনে ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও ধর্মীয় উসকানি রোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে জহির উদ্দিন স্বপন বলেন, গুজব প্রতিরোধে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে নিয়মিত সংলাপ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখলে সমাজে শান্তি ও সম্প্রীতি সুনিশ্চিত করা সম্ভব। এছাড়া ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে রাষ্ট্র ও প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

বরিশাল জেলার ফোর্ব ফোরামের সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, চার্চ অব ইংল্যান্ডের ফোর্ব এজেন্ট অব চেঞ্জ প্রজেক্টের পরিচালক চার্লস রীড, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু এবং বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁন। সভায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন।

আপনার মতামত লিখুন

দৈনিক নিবার্তা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ধর্মীয় বিশ্বাস পুঁজি করে রাজনীতি বন্ধের আহ্বান জহির উদ্দিন স্বপনের

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান
দৈনিক নিবার্তা- সংবাদ প্রকাশে আপোষহীন
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত