দৈনিক নিবার্তা

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড সভায় মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম থেকে রাজনৈতিক হস্তক্ষেপ দূর করা এবং শিশুদের নৈতিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন ধর্মমন্ত্রী।

মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম রাজনৈতিক প্রভাবমুক্ত করার নির্দেশ ধর্মমন্ত্রীর

Nibarta
Nibarta
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম রাজনৈতিক প্রভাবমুক্ত করার নির্দেশ ধর্মমন্ত্রীর

ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে গত ১৭ বছরের রাজনৈতিক প্রভাব ও দলীয়করণ থেকে মুক্ত করার নির্দেশ দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। রোববার বায়তুল মোকাররমে আয়োজিত ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস-এর ২৩৭তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। তিনি বলেন, শিশুদের প্রকৃত ধর্মীয় ও নৈতিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে যেকোনো রাজনৈতিক দলের প্রভাব থেকে এই মক্তব শিক্ষাকে উদ্ধার করা জরুরি।

বোর্ড সভায় ধর্মমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দূরদর্শী চিন্তার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, শিশুদের পবিত্র কোরআন শিক্ষা, আদব-কায়দা ও নৈতিকতা শিক্ষার লক্ষ্যেই মূলত মসজিদভিত্তিক মক্তব ব্যবস্থার সূচনা হয়েছিল। প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে বোর্ড অব গভর্নরসকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। সভায় মক্তব শিক্ষার তদারকি জোরদার করার পাশাপাশি রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিশেষ সংস্কার কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়েছে।

দেশের শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ টেনে ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় ১ লাখ ২০ হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে নৈতিক শিক্ষা নিশ্চিত করা এবং কওমি মাদ্রাসার শিক্ষক ও হাফেজদের অবদানকে যথাযথ মূল্যায়নের ওপর তিনি জোর দেন। মন্ত্রী আরও বলেন, নির্ভুল কোরআন হিফজ করানোয় এই শিক্ষকদের অনন্য অবদান রয়েছে, তাই তাদের অধিকার নিশ্চিত করা আবশ্যক। সরকারি কর্মকর্তাদের প্রশাসনিক অভিজ্ঞতার সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের সমন্বয় ঘটিয়ে দেশ ও জনগণের জন্য বড় সাফল্য অর্জন করা সম্ভব বলেও তিনি মতপ্রকাশ করেন। এ সময় কওমি মাদ্রাসার শিক্ষক ও হাফেজদের নির্ভুল কোরআন শিক্ষাদানের প্রশংসনীয় ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কোনো ভুল ছাড়া ৩০ পারা কোরআন হিফজ করানো ও শিক্ষার এই অনন্য অবদানকে বড় মন নিয়ে মূল্যায়ন করা এবং তা। সভায় সরকারি কর্মকর্তাদের ভূমিকা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তারা তাদের চাকরিজীবনের প্রারম্ভিক পর্যায় থেকে দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করে বড় পদে উন্নীত হয়েছেন।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বর্তমান সরকারের কর্মসংস্থান পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, সরকার এই মেয়াদে দেশব্যাপী ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে। ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার মাধ্যমে এই লক্ষ্য অর্জনের পথ আরও সুগম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ফলে প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা অর্জনের উদ্যোগ আরও বেগবান হবে।

উল্লেখ্য, সভায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকীসহ অন্যান্য গভর্নররা উপস্থিত ছিলেন। তারা শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও প্রভাবমুক্ত করতে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

আপনার মতামত লিখুন

দৈনিক নিবার্তা

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম রাজনৈতিক প্রভাবমুক্ত করার নির্দেশ ধর্মমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান
দৈনিক নিবার্তা- সংবাদ প্রকাশে আপোষহীন
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত