বাসের ভেতর এক ছাত্রীকে হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগ ওঠার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা ইতিহাস পরিবহনের ১২টি বাস আটকে রেখেছেন। তার অভিযোগ, এরপর সুপারভাইজার বাসটি নির্ধারিত জায়গায় না থামিয়ে তাকে নেমে যেতে বলেন। তিনি চিৎকার করলে সুপারভাইজার পিছিয়ে যান। তিনি বলেন, ‘এর প্রতিবাদে শিক্ষার্থীরা আজ ক্যাম্পাসের ভেতরে কয়েকটি বাস আটকে রাখেন।
সোমবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাসগুলো আটকে রেখে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তার ক্ষমা চাওয়ার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
জাবির প্রক্টর অধ্যাপক মো. আবদুল হালিম জানান, বিষয়টি অবহিত হওয়ার পর সিসিটিভি ফুটেজ দেখে বাস কোম্পানিকে অভিযোগের বিষয়ে জানানো হয়।
অভিযুক্ত সহকারীকে শনাক্ত করে বাস কর্তৃপক্ষই ক্যাম্পাসে নিয়ে আসে।
প্রক্টর বলেন, শিক্ষার্থী নিজের অনুরোধে কোনো আর্থিক জরিমানা ছাড়াই বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
অভিযুক্ত হেলপার অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।
বর্তমানে দুজন সহকারী প্রক্টরকে পুরো বিষয়টি মিমাংসার দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন