দৈনিক নিবার্তা

শ্রীলঙ্কাকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে আফগানিস্তান, যা দলটির ইতিহাসে সেরা সাফল্য।

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে ষষ্ঠ স্থানে আফগানিস্তান


Nibarta
Nibarta
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে ষষ্ঠ স্থানে আফগানিস্তান

ক্রিকেট বিশ্বে নিজেদের উন্নতির ধারা বজায় রেখে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠে এসেছে আফগানিস্তান। ২০০৯ সালে ওয়ানডে যাত্রা শুরু করা দলটি ১৭ বছরের মাথায় এসে এই মাইলফলক স্পর্শ করল। এর আগে টি-টোয়েন্টিতে সপ্তম এবং টেস্টে নবম ছিল তাদের সর্বোচ্চ অবস্থান। সব মিলিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এই ষষ্ঠ স্থানটি আফগানদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সাফল্য। তিন সংস্করণ মিলিয়েই এটি আফগানদের সর্বোচ্চ অবস্থান। অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন ‘আন–অস্ট্রেলিয়ান’, ‘ভয়ানক ও অপরিণত’। আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং (শীর্ষ ১০)।

সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, আফগানিস্তান ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট সমান ৯৪ হলেও, ভগ্নাংশের ব্যবধানে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আফগানিস্তান এগিয়ে গেছে। বর্তমানে শ্রীলঙ্কা সপ্তম, ইংল্যান্ড অষ্টম, বাংলাদেশ নবম এবং ওয়েস্ট ইন্ডিজ দশম স্থানে রয়েছে। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের চেয়ে ৬ রেটিং পয়েন্টে এগিয়ে দলটি।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে চমক সৃষ্টি করেছিল আফগানিস্তান।

এখন পর্যন্ত ১৯১টি ওয়ানডে খেলে তারা ৯৬টিতে জয় পেয়েছে। ধারাবাহিক পারফরম্যান্সের অংশ হিসেবে সম্প্রতি আয়ারল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে তারা। এছাড়া বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে দলটি। এক বছরে ৪০০ ছক্কা, টি–টুয়েন্টিতে ভারতের নতুন ইতিহাস।

আপনার মতামত লিখুন

দৈনিক নিবার্তা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে ষষ্ঠ স্থানে আফগানিস্তান

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

ক্রিকেট বিশ্বে নিজেদের উন্নতির ধারা বজায় রেখে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠে এসেছে আফগানিস্তান। ২০০৯ সালে ওয়ানডে যাত্রা শুরু করা দলটি ১৭ বছরের মাথায় এসে এই মাইলফলক স্পর্শ করল। এর আগে টি-টোয়েন্টিতে সপ্তম এবং টেস্টে নবম ছিল তাদের সর্বোচ্চ অবস্থান। সব মিলিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এই ষষ্ঠ স্থানটি আফগানদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সাফল্য। তিন সংস্করণ মিলিয়েই এটি আফগানদের সর্বোচ্চ অবস্থান। অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন ‘আন–অস্ট্রেলিয়ান’, ‘ভয়ানক ও অপরিণত’। আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং (শীর্ষ ১০)।

সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, আফগানিস্তান ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট সমান ৯৪ হলেও, ভগ্নাংশের ব্যবধানে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আফগানিস্তান এগিয়ে গেছে। বর্তমানে শ্রীলঙ্কা সপ্তম, ইংল্যান্ড অষ্টম, বাংলাদেশ নবম এবং ওয়েস্ট ইন্ডিজ দশম স্থানে রয়েছে। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের চেয়ে ৬ রেটিং পয়েন্টে এগিয়ে দলটি।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে চমক সৃষ্টি করেছিল আফগানিস্তান।

এখন পর্যন্ত ১৯১টি ওয়ানডে খেলে তারা ৯৬টিতে জয় পেয়েছে। ধারাবাহিক পারফরম্যান্সের অংশ হিসেবে সম্প্রতি আয়ারল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে তারা। এছাড়া বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে দলটি। এক বছরে ৪০০ ছক্কা, টি–টুয়েন্টিতে ভারতের নতুন ইতিহাস।


দৈনিক নিবার্তা

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান
দৈনিক নিবার্তা- সংবাদ প্রকাশে আপোষহীন
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত