রাজধানীর বনানীতে গ্যাসের চুলার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন ৩৩ বছর বয়সী ফিলিপাইনি পর্যটক ক্রিস্টিন ভার। রবিবার ১ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। আগুনে তার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছিল।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৮ অক্টোবর রাতে বনানীর ৭ নম্বর রোডের ব্লক-বি/১ এলাকার একটি ফ্ল্যাটে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গেলে হঠাৎ লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এতে গুরুতর দগ্ধ হন ক্রিস্টিন। বাসাটির ম্যানেজার মোহাম্মদ আল আমিন জানান, শুরুতে তাকে গুলশান কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
নিহত ক্রিস্টিন গত ১৫ অক্টোবর পর্যটন ভিসায় বাংলাদেশে এসেছিলেন। বনানীর ওই এলাকার ৬৬ নম্বর বাসার একটি ফ্ল্যাটে তিনি অবস্থান করছিলেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনার পর আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন