বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ও ৩১তম ব্যাচের ৩৫৭ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং বিভাগীয় শৃঙ্খলা-সংক্রান্ত তথ্য চেয়েছে পুলিশ সদর দপ্তর। আগামী ৩ নভেম্বরের মধ্যে হার্ডকপি ও সফটকপি আকারে এই তথ্য পাঠানোর জন্য দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে চিঠি দেওয়া হয়েছে। ১ নভেম্বর রোববার পুলিশ সদর দপ্তরের ক্রাইম অ্যানালাইসিস শাখা থেকে এই নির্দেশনা পাঠানো হয়।
তথ্য চাওয়া কর্মকর্তাদের মধ্যে ৩০তম বিসিএসের ১৭৯ জন এবং ৩১তম বিসিএসের ১৭৮ জন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে সবাই অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার। চিঠিতে উল্লিখিত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আছে কি না এবং থাকলে তার সর্বশেষ হালনাগাদ অবস্থা বিস্তারিত জানাতে বলা হয়েছে।
এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) মোহাম্মদ সাইফুল্লাহর স্বাক্ষরিত চিঠিটি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি, বিভিন্ন রেঞ্জের ডিআইজি এবং সকল মহানগর পুলিশ কমিশনারের কাছে দেওয়া হয়েছে। এর আগে ২৯ অক্টোবর বৃহস্পতিবার পারসোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকেও একই ধরনের শৃঙ্খলা ও মামলা-সংক্রান্ত তথ্য তলব করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় এই নতুন চিঠি পাঠানো হয়।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন