সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম (৫০) নামে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সকালে দেবীশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।
নিহত আব্দুল আলিম দেবহাটা উপজেলার রামনাথপুর মাঠপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। ব্যবসায়িক কাজ শেষে গাজীরহাট বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে দেবীশহর এলাকায় পৌঁছালে কালীগঞ্জ থেকে সাতক্ষীরাগামী কাজী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর সিরাজগঞ্জ-ব-১১-০০৮৬।
সংঘর্ষে আব্দুল আলিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরার ব্লীজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই বাসচালক পালিয়ে যায়।
তিনি আরও জানান, নিহতের মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন