ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের একটি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ‘প্রধানমন্ত্রী বলেছেন কলকারখানা যেন ঠিকভাবে চলে, জানমাল যেন নিরাপদ থাকে’।
রোববার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এই আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটি ঢাকা মহানগর উত্তরের তৎকালীন আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছিল।
পূর্বের কমিটি বিলুপ্ত করার সময় কোনো সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও, ওই সময় দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল যে, খুব দ্রুতই নতুন কমিটি ঘোষণা করা হবে।
মূলত ২৫ সেপ্টেম্বর মিরপুর-১ নম্বর এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মীর নাম জড়িয়ে পড়ার প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃত্ব কঠোর অবস্থান নেয়।
তৎকালীন আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্যসচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ওই কমিটি ভেঙে দিয়ে ১৪ জন নেতাকে বহিষ্কার করা হয়েছিল।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন