নিজস্ব প্রতিবেদক, ঢাকা | প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬
রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
বৈঠক শেষে নেতৃবৃন্দ যৌথভাবে সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে ড. হামিদুর রহমান আযাদ বলেন,
“নতুন কর্মসূচির অংশ হিসেবে দেশের সাতটি বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হবে। আমাদের মূল দাবি গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, জ্বালানি সংকট সমাধান এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি ও সন্ত্রাস দমন, স্বাস্থ্য ও শিক্ষাখাতে দুর্নীতি বন্ধসহ সামগ্রিকভাবে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ড. আযাদ অভিযোগ করে বলেন,
“সরকার প্রশাসনে দলীয়করণ করে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে একচেটিয়া প্রভাব বিস্তার করছে। স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকদের প্রশাসক হিসেবে বসানো হয়েছে।”
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের মতামত উপেক্ষা করেছে এবং সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করেনি। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে রাজপথে আন্দোলন জোরদার করা হবে।
১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী—
এছাড়া আগামী অক্টোবর মাসে ঢাকায় একটি মহাসমাবেশ আয়োজন করা হবে।
ড. আযাদ জানান, দেশের বিভিন্ন মহানগরে ধারাবাহিকভাবে সেমিনার অনুষ্ঠিত হবে এবং জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন করা হবে। পাশাপাশি পেশাজীবী, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় কর্মসূচি চলবে।
তিনি আরও বলেন,
“শিক্ষাপ্রতিষ্ঠানে দখলদারিত্ব ও নৈরাজ্য রোধে ছাত্রসমাজকে সজাগ থাকতে হবে। এ বিষয়ে শিগগিরই ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হবে।”
সবশেষে তিনি জানান, ১১ দলীয় ঐক্য আগামী দিনে সমাবেশ, বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরও জোরদার করবে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন