সাভার, ঢাকা |
সাভারের ছায়াবীথি শহীদ মজনু একাডেমী মাঠে চলমান মেলার আয়োজক কমিটির উদ্যোগে পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী কর্মসূচি হিসেবে বিনামূল্যে চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ৪ নং সহ-সভাপতি নাঈম ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও মেলার আয়োজক কমিটির সদস্য আবিদ হোসেন নাফি।
কর্মসূচির শুরুতে অতিথিবৃন্দ একাডেমী মাঠ প্রাঙ্গণে চারাগাছ রোপণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন। পরে মেলায় আগত দর্শনার্থী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
এ সময় সাভার পৌর ছাত্রদল, সাভার থানা ছাত্রদল এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,
“শুধু বিনোদন নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি।”
নেতৃবৃন্দ বলেন,
“বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানো জরুরি। তরুণ প্রজন্মকে এ বিষয়ে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।”
শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ আরও বাড়ানো হবে।
বিষয় : মেলা

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন