দৈনিক নিবার্তা

দেবহাটায় পহেলা বৈশাখ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ উদযাপনের চিত্র

সাতক্ষীরা (দেবহাটা) | 

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, লাঠি ও সাপ খেলা এবং দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দে সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ঘোড়ার গাড়ি, রঙিন ফেস্টুন ও ব্যানারে সাজানো র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বনবিবির বটতলায় গিয়ে শেষ হয়। র‍্যালিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলা নববর্ষের তাৎপর্য, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা নতুন প্রজন্মের মাঝে সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের নেতা ও সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজলসাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম প্রমুখ।

আলোচনা সভা শেষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। পরে ঐতিহ্যবাহী লাঠি ও সাপ খেলার আয়োজন অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে উপজেলার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন,
“বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম বাহক। এই উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মকে আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত করতে হবে।”

শেষে তিনি নববর্ষের এই আয়োজনে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

বিষয় : দেবহাটা বাংলা নববর্ষ উদযাপন

আপনার মতামত লিখুন

দৈনিক নিবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

দেবহাটায় পহেলা বৈশাখ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান
দৈনিক নিবার্তা- সংবাদ প্রকাশে আপোষহীন
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত