সাভারে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং সুস্থ ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩টায় সাভারের ছায়াবিথী আদর আপন সিটি মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক লায়ন মোঃ খোরশেদ আলম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহিনুর কবির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণরা যদি মাঠে ব্যস্ত থাকে, তবে তারা কখনোই মাদকের পথে পা বাড়াবে না। সমাজকে সুস্থ রাখতে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরমান আলী, মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন এবং ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম।
বিশেষ বক্তা হিসেবে তরুণদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কায়কোবাদ মোঃ শরীফুজ্জামান।
সভাপতির বক্তব্যে লায়ন মোঃ খোরশেদ আলম বলেন,
“আমরা চাই সাভারের প্রতিটি সন্তান খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সবল হয়ে গড়ে উঠুক। মাদকের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলমান থাকবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়ানুরাগী দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচকে ঘিরে স্থানীয় দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন