দৈনিক নিবার্তা

মানুষের জন্য ইফতার ও ঈদবস্ত্র বিতরণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো 'মানুষ' বাংলাদেশ।

ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে

বিশেষ প্রতিবেদন | প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬: 

মানুষ মানুষের জন্য—এই শাশ্বত বাণীকে ধারণ করে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে রাজধানীর পথশিশু, দুস্থ ও অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানুষ’ বাংলাদেশ। পবিত্র মাহে রমজান উপলক্ষে এবারও সংগঠনটির উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে।

রাজধানীর মগবাজার, মৌচাক, কাকরাইল ও জাতীয় প্রেসক্লাবসংলগ্ন এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এতে দুই শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উন্নতমানের শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম শেষে উপস্থিত সবাইকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মিডিয়া ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট সমাজসেবকরা অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উদ্যোগের প্রশংসা করেন।

সংগঠনটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর স্বচ্ছতা ও স্বনির্ভরতা। গত ১২ বছর ধরে সংগঠনটি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের আর্থিক অনুদান গ্রহণ না করেই মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

বিশিষ্ট সমাজসেবক ও সংগঠনটির সভাপতি নাসির কাশেম–এর ব্যক্তিগত অর্থায়ন, সরাসরি দিকনির্দেশনা এবং সভাপতিত্বে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

সংগঠনটির উদ্যোক্তা রানা বর্তমান বলেন,
“নাসির কাশেম ভাই শুরু থেকে এখন পর্যন্ত লক্ষ লক্ষ টাকা মানবসেবায় ব্যয় করেছেন এবং নিরলসভাবে এই কাজ করে যাচ্ছেন। অসহায় মানুষের পাশে থাকার জন্য তার যে আকাঙ্ক্ষা, ত্যাগ আর ভালোবাসা—তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।”

উল্লেখ্য, ‘মানুষ’ বাংলাদেশ কেবল ঈদ বা রমজানেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখেনি। বছরের প্রায় প্রতিদিনই সংগঠনটির পক্ষ থেকে রাস্তায় থাকা ভাসমান মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং অসহায় ও অসুস্থ রোগীদের নগদ অর্থ সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে নাসির কাশেম মানুষের দোয়া কামনা করেছেন।

বিষয় : মানুষ বাংলাদেশ সামাজিক সংগঠন ঈদ উপহার

আপনার মতামত লিখুন

দৈনিক নিবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মানুষের জন্য ইফতার ও ঈদবস্ত্র বিতরণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো 'মানুষ' বাংলাদেশ।

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

বিশেষ প্রতিবেদন | প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬: 

মানুষ মানুষের জন্য—এই শাশ্বত বাণীকে ধারণ করে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে রাজধানীর পথশিশু, দুস্থ ও অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানুষ’ বাংলাদেশ। পবিত্র মাহে রমজান উপলক্ষে এবারও সংগঠনটির উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে।

রাজধানীর মগবাজার, মৌচাক, কাকরাইল ও জাতীয় প্রেসক্লাবসংলগ্ন এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এতে দুই শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উন্নতমানের শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম শেষে উপস্থিত সবাইকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মিডিয়া ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট সমাজসেবকরা অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উদ্যোগের প্রশংসা করেন।

সংগঠনটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর স্বচ্ছতা ও স্বনির্ভরতা। গত ১২ বছর ধরে সংগঠনটি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের আর্থিক অনুদান গ্রহণ না করেই মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

বিশিষ্ট সমাজসেবক ও সংগঠনটির সভাপতি নাসির কাশেম–এর ব্যক্তিগত অর্থায়ন, সরাসরি দিকনির্দেশনা এবং সভাপতিত্বে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

সংগঠনটির উদ্যোক্তা রানা বর্তমান বলেন,
“নাসির কাশেম ভাই শুরু থেকে এখন পর্যন্ত লক্ষ লক্ষ টাকা মানবসেবায় ব্যয় করেছেন এবং নিরলসভাবে এই কাজ করে যাচ্ছেন। অসহায় মানুষের পাশে থাকার জন্য তার যে আকাঙ্ক্ষা, ত্যাগ আর ভালোবাসা—তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।”

উল্লেখ্য, ‘মানুষ’ বাংলাদেশ কেবল ঈদ বা রমজানেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখেনি। বছরের প্রায় প্রতিদিনই সংগঠনটির পক্ষ থেকে রাস্তায় থাকা ভাসমান মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং অসহায় ও অসুস্থ রোগীদের নগদ অর্থ সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে নাসির কাশেম মানুষের দোয়া কামনা করেছেন।

দৈনিক নিবার্তা

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান
দৈনিক নিবার্তা- সংবাদ প্রকাশে আপোষহীন
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত