চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে সোনাগাজী সমিতি চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট বেলায়েত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল ও যুগ্ম সম্পাদক আবু আহমেদ মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সিরাজ উদ্দৌলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জাফর আলম লিটন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবসার তৌহিদ, খুরশিদ আলম, হোসাইন আহমদ, সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন এবং কৃষি ব্যাংকের জিএম কামরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সম্প্রীতি, সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং মানবকল্যাণে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বিষয় : সোনাগাজী সমিতি ইফতার মাহফিল

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন