দৈনিক নিবার্তা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেয়ি

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেয়ি
পিতার সাথে দাঁড়িয়ে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি

নিজস্ব প্রতিবেদক: 

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোজতবা খামেনেয়ি। তিনি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির দ্বিতীয় পুত্র। দায়িত্ব গ্রহণের পর দেশটির সামরিক ও রাজনৈতিক অঙ্গনে তাকে ঘিরে আনুগত্যের ঘোষণা দেওয়া হয়েছে।

জানা গেছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মধ্যেও মোজতবা খামেনেয়ি ব্যাপক জনপ্রিয়। সর্বোচ্চ নেতা হিসেবে তার নাম ঘোষণার পর দেশটির সেনাবাহিনীও তার প্রতি আনুগত্য প্রকাশ করেছে।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেন,
“নতুন সর্বোচ্চ নেতা এই জরুরি পরিস্থিতির মধ্যেও কার্যকরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম। আমি জনগণ ও রাষ্ট্রযন্ত্রের সকল অংশকে তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও জানান,
“ইসরায়েলি হামলাসহ নানা প্রতিকূলতার মধ্যেও ইরানের বিশেষজ্ঞ পরিষদ খুব দ্রুত দেশের সর্বোচ্চ নেতা নির্বাচন করতে সক্ষম হয়েছে।”

নতুন নেতৃত্বকে কেন্দ্র করে ইরানের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

বিষয় : মধ্যপ্রাচ্য ইরান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি

আপনার মতামত লিখুন

দৈনিক নিবার্তা

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেয়ি

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক: 

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোজতবা খামেনেয়ি। তিনি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির দ্বিতীয় পুত্র। দায়িত্ব গ্রহণের পর দেশটির সামরিক ও রাজনৈতিক অঙ্গনে তাকে ঘিরে আনুগত্যের ঘোষণা দেওয়া হয়েছে।

জানা গেছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মধ্যেও মোজতবা খামেনেয়ি ব্যাপক জনপ্রিয়। সর্বোচ্চ নেতা হিসেবে তার নাম ঘোষণার পর দেশটির সেনাবাহিনীও তার প্রতি আনুগত্য প্রকাশ করেছে।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেন,
“নতুন সর্বোচ্চ নেতা এই জরুরি পরিস্থিতির মধ্যেও কার্যকরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম। আমি জনগণ ও রাষ্ট্রযন্ত্রের সকল অংশকে তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও জানান,
“ইসরায়েলি হামলাসহ নানা প্রতিকূলতার মধ্যেও ইরানের বিশেষজ্ঞ পরিষদ খুব দ্রুত দেশের সর্বোচ্চ নেতা নির্বাচন করতে সক্ষম হয়েছে।”

নতুন নেতৃত্বকে কেন্দ্র করে ইরানের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

দৈনিক নিবার্তা

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান
দৈনিক নিবার্তা- সংবাদ প্রকাশে আপোষহীন
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত