দৈনিক নিবার্তা

সাভারের ডগরমোড়া ৮ মামলার আসামি মাদক সম্রাট রনি এবার ডিবির জালে।

আটকৃত মাদক সম্রাট রনি

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা):

ঢাকা জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)। সাভারের ডগরমোড়া এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রনি (৫২) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রনি একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ অন্তত ৮টি মামলা রয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান-এর কঠোর নির্দেশনায় জেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ডিবি (উত্তর)। এরই ধারাবাহিকতায় গত ২ মার্চ দিবাগত রাত ১১টা ১০ মিনিটে অভিযানটি পরিচালিত হয়।

ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম-এর নেতৃত্বে একটি চৌকস দল সাভারের ডগরমোড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সাব-ইন্সপেক্টর (এসআই) শেখ মফিজুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স চিহ্নিত মাদক ব্যবসায়ী রনিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারের সময় আসামির হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

গ্রেফতারকৃত মো. রনি সাভার উপজেলার শিমুলতলা ও ডগরমোড়া এলাকার স্থায়ী বাসিন্দা। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : ইয়াবা গ্রেফতার মাদক নির্মূল

আপনার মতামত লিখুন

দৈনিক নিবার্তা

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

সাভারের ডগরমোড়া ৮ মামলার আসামি মাদক সম্রাট রনি এবার ডিবির জালে।

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা):

ঢাকা জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)। সাভারের ডগরমোড়া এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রনি (৫২) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রনি একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ অন্তত ৮টি মামলা রয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান-এর কঠোর নির্দেশনায় জেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ডিবি (উত্তর)। এরই ধারাবাহিকতায় গত ২ মার্চ দিবাগত রাত ১১টা ১০ মিনিটে অভিযানটি পরিচালিত হয়।

ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম-এর নেতৃত্বে একটি চৌকস দল সাভারের ডগরমোড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সাব-ইন্সপেক্টর (এসআই) শেখ মফিজুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স চিহ্নিত মাদক ব্যবসায়ী রনিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারের সময় আসামির হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

গ্রেফতারকৃত মো. রনি সাভার উপজেলার শিমুলতলা ও ডগরমোড়া এলাকার স্থায়ী বাসিন্দা। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক নিবার্তা

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান
দৈনিক নিবার্তা- সংবাদ প্রকাশে আপোষহীন
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত