নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সেনবাগ থানার এসআই (নিরস্ত্র) মোঃ বেলাল হোসেন, এএসআই (নিরস্ত্র) মোঃ জুয়েল রানা ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ মহিন উদ্দিন (৩০), পিতা: মৃত আবু তাহের, মাতা: নুর নাহার, সাং: কৈয়াজালা, ৩ নং ডমুরুয়া ইউপি। পেশা: সিএনজি ড্রাইভার; তিনি ইয়াবা পরিবহনে জড়িত ছিলেন।
২) মোঃ জয়নাল আবেদীন ওরফে জয়নাল মিস্ত্রী (৩৫), পিতা: মৃত আব্দুল গফুর, মাতা: রজ্জবের নেছা, সাং: জয়নগর, ৪ নং কাদরা ইউপি।
৩) জাহাঙ্গীর আলম ভুঁইয়া (৪৫), পিতা: মৃত সানু মিয়া, মাতা: লালমতের নেছা, সাং: কৈয়াজালা, ৩ নং ডমুরুয়া ইউপি।
অভিযানের সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ঘটনায় আরও দুইজন পলাতক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
বিষয় : অপরাধ গ্রেপ্তার বিশেষ অভিযান ইয়াবা নোয়াখালী

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫
নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সেনবাগ থানার এসআই (নিরস্ত্র) মোঃ বেলাল হোসেন, এএসআই (নিরস্ত্র) মোঃ জুয়েল রানা ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ মহিন উদ্দিন (৩০), পিতা: মৃত আবু তাহের, মাতা: নুর নাহার, সাং: কৈয়াজালা, ৩ নং ডমুরুয়া ইউপি। পেশা: সিএনজি ড্রাইভার; তিনি ইয়াবা পরিবহনে জড়িত ছিলেন।
২) মোঃ জয়নাল আবেদীন ওরফে জয়নাল মিস্ত্রী (৩৫), পিতা: মৃত আব্দুল গফুর, মাতা: রজ্জবের নেছা, সাং: জয়নগর, ৪ নং কাদরা ইউপি।
৩) জাহাঙ্গীর আলম ভুঁইয়া (৪৫), পিতা: মৃত সানু মিয়া, মাতা: লালমতের নেছা, সাং: কৈয়াজালা, ৩ নং ডমুরুয়া ইউপি।
অভিযানের সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ঘটনায় আরও দুইজন পলাতক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন