দৈনিক নিবার্তা

আইন-কানুন

দেবহাটা থানা পুলিশের অভিযানে আটককৃত রেনু বসন্তপুর খালে অবমুক্ত।

সাতক্ষীরা (দেবহাটা) | দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে জব্দ করা ভারতীয় মাছের রেনু পোনা বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছে। এ সময় সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের সতর্ক করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মে) ভোররাতে দেবহাটা থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার নওয়াপাড়া এলাকার জামতলা মোড়ে মস্তান গফুরের বাড়ির পশ্চিম পাশের রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা চারটি পলিথিন বল জব্দ করে। এসব বলে ভারতীয় মাছের রেনু পোনা ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।পুলিশ জানায়, প্রতিটি বলে আনুমানিক ২৫ থেকে ৩০ হাজার রেনু পোনা ছিল। ধারণা করা হচ্ছে, চোরাকারবারীরা অবৈধ পথে রেনু পোনাগুলো দেশে এনে পরিবহনের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেগুলো ফেলে পালিয়ে যায়।পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় জব্দকৃত রেনু পোনাগুলো একই ভোররাতে বসন্তপুর খালে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওসি আব্দুল আলিম, এএসআই ইব্রাহীম খলিলসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।ওসি আব্দুল আলিম বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় অবৈধ পথে ভারতীয় রেনু পোনা এনে দেশীয় হ্যাচারির সুনাম ক্ষুণ্ন করছে। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”তিনি আরও বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেনু পোনাগুলো জব্দ করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সেগুলো খালে অবমুক্ত করা হয়েছে।” উল্লেখ্য, গত কয়েকদিনে দেবহাটা থানা পুলিশের অভিযানে মোট ১৬ বল ভারতীয় রেনু পোনা জব্দ করা হয়। পরে সেগুলো ইছামতী নদীতে অবমুক্ত করা হয়েছিল।

দেবহাটা থানা পুলিশের অভিযানে আটককৃত রেনু বসন্তপুর খালে অবমুক্ত।