দৈনিক নিবার্তা

সেনবাগে কলাবাড়ীয়া দক্ষিণ-পশ্চিমপাড়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী | প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬: নোয়াখালীর সেনবাগ উপজেলার কলাবাড়ীয়া দক্ষিণ-পশ্চিমপাড়ায় স্থানীয় সামাজিক সংগঠন ‘সমাজ সেবা সংঘ’-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলাবাড়ীয়া দক্ষিণ-পশ্চিমপাড়া সমাজ সেবা সংঘের কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।ক্যাম্পে উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আসা প্রায় দুই শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় ডাঃ শাহীন মোল্লা এবং ডাঃ আবু জাফর মোহাম্মদ ছালেহ (বিলাস) রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।আয়োজকরা জানান, এলাকার সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং অসহায় ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় সহযোগিতা করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা সমাজ সেবা সংঘের উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।ক্যাম্প পরিচালনায় উপস্থিত ছিলেন সমাজ সেবা সংঘের সহ-সভাপতি রাফিত হাসান সোহেল, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শাহ পরান, কোষাধ্যক্ষ মো. বেলাল, পরিচালনা কমিটির সদস্য আল আমিন সজল ও মোহাম্মদ ইসরাফিলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, “সুস্থ মানুষই সুন্দর সমাজের ভিত্তি। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।” সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

সেনবাগে কলাবাড়ীয়া দক্ষিণ-পশ্চিমপাড়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত