নিজস্ব প্রতিবেদক, দেবহাটা | প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬দেবহাটা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে অফিসার ইনচার্জ আব্দুল আলিম দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় তিনি বিদায়ী ওসি মোহাম্মদ জাকির হোসেন-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।নবনিযুক্ত ওসি আব্দুল আলিম এর আগে ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি শার্শা ও অভয়নগর থানাসহ বিভিন্ন থানায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে অভিজ্ঞতা অর্জন করেছেন।ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সন্তান আব্দুল আলিম ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। ২০১৬ সালের ডিসেম্বরে তিনি ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন এবং এরপর থেকে খুলনা রেঞ্জের বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।দায়িত্ব গ্রহণের পর ওসি আব্দুল আলিম বলেন, “দেবহাটা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। সন্ত্রাস, মাদক ও সকল ধরনের অবৈধ কর্মকাণ্ড নির্মূলে কঠোর অবস্থানে থাকব। এ লক্ষ্যে এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।” তিনি আরও জানান, পুলিশের পাশাপাশি জনগণের অংশগ্রহণেই একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।