দৈনিক নিবার্তা

মোহাম্মদ তৌহিদুল ইসলাম

মোহাম্মদ তৌহিদুল ইসলাম

বিশেষ প্রতিনিধি


চট্টগ্রামে সোনাগাজী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে সোনাগাজী সমিতি চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট বেলায়েত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল ও যুগ্ম সম্পাদক আবু আহমেদ মিয়া।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সিরাজ উদ্দৌলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জাফর আলম লিটন।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবসার তৌহিদ, খুরশিদ আলম, হোসাইন আহমদ, সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন এবং কৃষি ব্যাংকের জিএম কামরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সম্প্রীতি, সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং মানবকল্যাণে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

চট্টগ্রামে সোনাগাজী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত