দৈনিক নিবার্তা

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদক, দেবহাটা | প্রকাশিত: ১৩ জুন, ২০২৬সাতক্ষীরার দেবহাটায় উপজেলা প্রশাসন ও উপজেলা বন সংরক্ষণ অধিদপ্তরের যৌথ আয়োজনে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তা।আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি (তদন্ত) রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার এবং দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যার আহ্বান জানান।আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন।