জিয়া সাইবার ফোর্স নির্বাচন: নেতৃত্বে আসছেন কারা, চূড়ান্ত তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬: আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির অনলাইনভিত্তিক সংগঠন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার সিদ্দিক বেলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তালিকা প্রকাশের পর থেকেই সংগঠনের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।সভাপতি পদে লড়ছেন দুই প্রার্থী—আব্দুল জলিল (গোলাপফুল প্রতীক) ও মোহাম্মদ আলফাজ দেওয়ান (কম্পিউটার প্রতীক)।অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন—মিয়া রাজিবুল ইসলাম (জাহাজ প্রতীক), মোঃ আরিফুল ইসলাম তানিম (হাত ঘড়ি প্রতীক) এবং মোছাঃ মনিরা জাহান (ছাতা প্রতীক)।নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মকেন্দ্রিক এই নির্বাচনে প্রার্থীরাও প্রচার-প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন।
সংশ্লিষ্টদের মতে, এই নির্বাচন কেবল নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া নয়, বরং সংগঠনকে নতুনভাবে গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে জিয়া সাইবার ফোর্স আরও সুসংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও আশা করা হচ্ছে।