আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক রাজনীতিতে ইরান ইস্যুতে সৌদি আরবের অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রকাশ্যে এক অবস্থান এবং গোপনে সম্পূর্ণ বিপরীত বার্তা—এই দ্বিমুখী কূটনৈতিক সুর সামনে এসেছে সাম্প্রতিক এক গোপন বৈঠকের মাধ্যমে।ওয়াশিংটনে অনুষ্ঠিত এক গোপন বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বলেছেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে দেওয়া হুমকি বাস্তবায়ন না করেন, তাহলে তেহরানের শাসনব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠবে।”শুক্রবার অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত চারজন সূত্র এই তথ্য জানিয়েছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম এক্সিওস-কে।বিশেষজ্ঞদের মতে, এই মন্তব্য সৌদি আরবের প্রকাশ্য অবস্থানের সঙ্গে সম্পূর্ণ বিপরীত। কারণ প্রকাশ্যে রিয়াদ এতদিন ধরে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর সামরিক হামলা থেকে বিরত থাকতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা না বাড়াতে আহ্বান জানিয়ে আসছিল।এই গোপন বক্তব্য সৌদি আরবের কূটনৈতিক কৌশল নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক বাস্তবতায় দেশটির অবস্থানকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।