দৈনিক নিবার্তা

​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

সাভার-আশুলিয়া প্রতিনিধি, ঢাকা | ২৬ জানুয়ারি, ২০২৬বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে উজ্জীবিত এবং অনলাইন প্রচারণায় সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স-এর ঢাকা জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ দীর্ঘ যাচাই-বাছাই শেষে গত ২৫ জানুয়ারি এই কমিটির অনুমোদন প্রদান করে। কেন্দ্রীয় সভাপতি কে এম হারুন অর রশিদ ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মার্চেন্ট মেরিন অফিসার মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম-এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ রুহুল আমিন (আলামিন) নবগঠিত এই কমিটির ঘোষণা দেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই কমিটিকে আগামী দিনের ডিজিটাল প্ল্যাটফর্মে জাতীয়তাবাদী শক্তির পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন এবং দলীয় অনলাইন প্রচারণা আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।নবগঠিত ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ ও দলের বিরুদ্ধে অপপ্রচার রোধ করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া। একই সঙ্গে সাইবার নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা।”এদিকে নবগঠিত কমিটির সভাপতি মাজাহারুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মাসুদ রানা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বর্তমান সময়ে রাজপথের লড়াইয়ের পাশাপাশি সাইবার যুদ্ধের গুরুত্ব অপরিসীম। ঢাকা জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সংগঠনের কার্যক্রম ছড়িয়ে দিয়ে আমরা একটি শক্তিশালী অনলাইন নেটওয়ার্ক গড়ে তুলব।” উল্লেখ্য, জিয়া সাইবার ফোর্স অতীতে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সাইবার প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন এই কমিটির মাধ্যমে ঢাকা জেলার সাংগঠনিক শক্তি আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।