দৈনিক নিবার্তা

ফেনীতে অপহৃত অবসরপ্রাপ্ত সেনাসদস্য উদ্ধার

ফেনী থেকে অপহৃত সেনা সদস্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ফেনী: 

ফেনীতে গাড়ি কিনতে এসে অপহরণের শিকার হওয়া এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে উদ্ধার করেছে র‍্যাব-৭। উদ্ধার হওয়া ব্যক্তি হলেন ল্যান্স কর্পোরাল (অবসরপ্রাপ্ত) মো. মাসুম আহমেদ (৩০)। তার সেনা নম্বর ১২৩৪২০৩ এবং তিনি সাবেক ২৫ এডি রেজিমেন্ট, আর্টিলারি ইউনিটে কর্মরত ছিলেন। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল কালামের ছেলে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ফেনী সদর থানার রেলওয়ে স্টেশন এলাকা থেকে র‍্যাব-৭’র একটি দল তাকে উদ্ধার করে।

র‍্যাব সূত্রে জানা গেছে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) মো. মাসুম আহমেদ সিলেট থেকে একটি প্রাইভেটকার কেনার উদ্দেশ্যে ফেনীতে আসেন। ওইদিন রাত ১০টার দিকে ফেনী শহর এলাকা থেকে একদল ছিনতাইকারী তাকে অপহরণ করে বলে অভিযোগ পাওয়া যায়।

দীর্ঘ সময় তার সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ সম্ভব না হওয়ায় পরিবারের পক্ষ থেকে সিলেটের জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় তার সর্বশেষ অবস্থান ফেনীতে শনাক্ত করা হয়। বিষয়টি র‍্যাবকে অবহিত করলে ফেনী ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে র‍্যাব-৭’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান (পিএসসি) বলেন,
“উদ্ধার হওয়া ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিষয় : উদ্ধার

আপনার মতামত লিখুন

দৈনিক নিবার্তা

বুধবার, ০৪ মার্চ ২০২৬

ফেনীতে অপহৃত অবসরপ্রাপ্ত সেনাসদস্য উদ্ধার

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, ফেনী: 

ফেনীতে গাড়ি কিনতে এসে অপহরণের শিকার হওয়া এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে উদ্ধার করেছে র‍্যাব-৭। উদ্ধার হওয়া ব্যক্তি হলেন ল্যান্স কর্পোরাল (অবসরপ্রাপ্ত) মো. মাসুম আহমেদ (৩০)। তার সেনা নম্বর ১২৩৪২০৩ এবং তিনি সাবেক ২৫ এডি রেজিমেন্ট, আর্টিলারি ইউনিটে কর্মরত ছিলেন। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল কালামের ছেলে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ফেনী সদর থানার রেলওয়ে স্টেশন এলাকা থেকে র‍্যাব-৭’র একটি দল তাকে উদ্ধার করে।

র‍্যাব সূত্রে জানা গেছে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) মো. মাসুম আহমেদ সিলেট থেকে একটি প্রাইভেটকার কেনার উদ্দেশ্যে ফেনীতে আসেন। ওইদিন রাত ১০টার দিকে ফেনী শহর এলাকা থেকে একদল ছিনতাইকারী তাকে অপহরণ করে বলে অভিযোগ পাওয়া যায়।

দীর্ঘ সময় তার সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ সম্ভব না হওয়ায় পরিবারের পক্ষ থেকে সিলেটের জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় তার সর্বশেষ অবস্থান ফেনীতে শনাক্ত করা হয়। বিষয়টি র‍্যাবকে অবহিত করলে ফেনী ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে র‍্যাব-৭’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান (পিএসসি) বলেন,
“উদ্ধার হওয়া ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দৈনিক নিবার্তা

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান
দৈনিক নিবার্তা- সংবাদ প্রকাশে আপোষহীন
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত