নিজস্ব প্রতিবেদক, দেবহাটা:
দেবহাটা উপজেলা প্রশাসনের সকল সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
সভায় আরও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির হোসেন, সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুলমুনতাহা, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল এবং নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক নিজেকে জনগণের খেদমতকারী হিসেবে উল্লেখ করে বলেন,
“আমি নিজেকে জনগণের একজন খেদমতকারী মনে করি। সকল ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন,
“সরকারি নির্দেশনা অনুযায়ী সকল কাজ সম্পন্ন করে জনগণের প্রত্যাশা পূরণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমেই আমরা সফল হতে পারব।”
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা এবং জনগণের সেবার মান উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য উপস্থিত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন