সাভারের বিরুলিয়া ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেছেন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) আল আমীন। ঢাকা জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় তার হাতে এই সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
দায়িত্ব পালনে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে তাকে জেলার অন্যতম শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।
দায়িত্ব গ্রহণের পর থেকেই আল আমীন বিরুলিয়া এলাকায় অপরাধ দমনে কঠোর অবস্থান নেন। তার উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে ছোট-বড় অসংখ্য মাদকের চালান জব্দ এবং কারবারিদের আইনের আওতায় আনা। দীর্ঘদিনের পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারেও তিনি বিশেষ দক্ষতার পরিচয় দেন।
এছাড়া বিট পুলিশিং কার্যক্রম জোরদার এবং নিয়মিত নৈশ টহলের মাধ্যমে চুরি-ছিনতাই প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে পুলিশের প্রতি জনআস্থা বৃদ্ধিতেও তার ভূমিকা প্রশংসিত হয়েছে।
পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় এসআই আল আমীন বলেন,
“যেকোনো কাজের স্বীকৃতি কাজের প্রতি আগ্রহ ও উদ্দীপনা বহুগুণ বাড়িয়ে দেয়। আমি এই সম্মাননা আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উৎসর্গ করছি। বিরুলিয়াবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকাকে অপরাধমুক্ত রাখতে আমি ভবিষ্যতেও এভাবেই কাজ করে যেতে চাই।”
এদিকে, আল আমীনের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন বিরুলিয়া ইউনিয়নের সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, একজন কর্মঠ, সৎ ও নির্ভীক পুলিশ কর্মকর্তার নেতৃত্বে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রয়েছে।
স্থানীয়দের অভিমত, পুলিশের প্রতি সাধারণ মানুষের যে ভরসা তৈরি হয়েছে, তা আল আমীনের মতো দায়িত্বশীল কর্মকর্তাদের কারণেই সম্ভব হচ্ছে।

বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন