চট্টগ্রাম মহানগর বিএনপির নেত্রী সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার (লিটা) এয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে সুযোগ পেলে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় জানিয়েছেন তিনি।
দেওয়ান মাহমুদা আক্তার চট্টগ্রাম সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি সম্পন্ন করেন। একই প্রতিষ্ঠান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স) ও এমএসএস (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কেন্দ্রীয় কমিটির নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য। এর আগে তিনি মহিলা দলের চট্টগ্রাম মহানগর কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তার রাজনৈতিক জীবনে একাধিক মামলার সম্মুখীন হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-এর গ্রেপ্তারের প্রতিবাদে মিছিলে অংশ নিয়ে গ্রেপ্তার হন এবং ৪২ দিন কারাবরণ করেন। একই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক আইনে দায়ের করা আরও দুটি মামলায় মোট ৬৩ দিন কারাবরণ করেন বলে জানান।
২০১৯ সালের ২১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে আইসিটি মামলা দায়ের হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয় এবং প্রায় ১৮৬ দিন কারাবরণ করতে হয়। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে বলে তিনি জানান।
এছাড়া ২০১৯ সালের ২০ জুন কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা আরেকটি আইসিটি মামলায় ৯৮ দিন কারাবরণ করেন। ২০২২ সালের ২৮ মার্চ সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে গ্রেপ্তার হয়ে প্রায় ৭৪ দিন কারাবরণ করেন বলে জানান তিনি।
দেওয়ান মাহমুদা আক্তার বলেন,
“অবিবাহিত থাকা অবস্থায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে দীর্ঘ সময় জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। দল যদি আমাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেয়, তবে আমার মেধা ও যোগ্যতা দিয়ে দেশ ও জনতার সেবায় সর্বোচ্চ চেষ্টা করব, ইনশা আল্লাহ।”
তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
দলীয় মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত হলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে বলে আশা প্রকাশ সবার।
বিষয় : সংরক্ষিত নারী আসন

বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন