পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে দেবহাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলন সাহা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি দেবহাটা থানার এসআই দেলোয়ার হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে পারুলিয়া ও সখিপুর বাজারে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫৫ ধারায় মোট তিনটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় ইউএনও মিলন সাহা বলেন,
“পবিত্র এই রমজান মাসে কোনো অসাধু ব্যবসায়ী যেন অধিক মুনাফা লাভ করতে না পারে এবং খাদ্যদ্রব্যে কেউ ভেজাল মেশাতে না পারে—সেজন্যই আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি।”
তিনি আরও বলেন,
“রমজানের পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব। কেউ অযৌক্তিকভাবে পণ্যের মূল্য বৃদ্ধি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, রমজানজুড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন