দৈনিক নিবার্তা

ভাষা শহীদদের চেতনায় সাভার গড়ার প্রত্যয়: শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত এমপি ডা. সালাউদ্দিন বাবু।

নিজস্ব প্রতিবেদক, সাভার-আশুলিয়া | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬। 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে সাভার উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান।

রাত ১২টায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে উপজেলা চত্বরে পৌঁছান ডাঃ সালাউদ্দিন বাবু। সেখানে পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ডাঃ সালাউদ্দিন বাবু বলেন,
“৫২-এর ভাষা আন্দোলনের চেতনাই ছিল আমাদের স্বাধীনতার মূল ভিত্তি। ভাষা শহীদদের ত্যাগের কারণেই আজ আমরা বাংলায় কথা বলতে পারছি। নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে আমার অঙ্গীকার থাকবে, এই বীরদের ত্যাগের চেতনাকে হৃদয়ে লালন করে সাভার-আশুলিয়াকে একটি উন্নত, স্মার্ট এবং মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা।”

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্যের শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে উপজেলা চত্বর এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আপনার মতামত লিখুন

দৈনিক নিবার্তা

বুধবার, ০৪ মার্চ ২০২৬

ভাষা শহীদদের চেতনায় সাভার গড়ার প্রত্যয়: শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত এমপি ডা. সালাউদ্দিন বাবু।

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, সাভার-আশুলিয়া | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬। 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে সাভার উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান।

রাত ১২টায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে উপজেলা চত্বরে পৌঁছান ডাঃ সালাউদ্দিন বাবু। সেখানে পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ডাঃ সালাউদ্দিন বাবু বলেন,
“৫২-এর ভাষা আন্দোলনের চেতনাই ছিল আমাদের স্বাধীনতার মূল ভিত্তি। ভাষা শহীদদের ত্যাগের কারণেই আজ আমরা বাংলায় কথা বলতে পারছি। নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে আমার অঙ্গীকার থাকবে, এই বীরদের ত্যাগের চেতনাকে হৃদয়ে লালন করে সাভার-আশুলিয়াকে একটি উন্নত, স্মার্ট এবং মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা।”

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্যের শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে উপজেলা চত্বর এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

দৈনিক নিবার্তা

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান
দৈনিক নিবার্তা- সংবাদ প্রকাশে আপোষহীন
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত