নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি সাভারের আকরান বাজার, বিরুলিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। পাশাপাশি আশুলিয়া ও সাভার অঞ্চলের বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ ও পথসভার মাধ্যমে সাধারণ মানুষের কাছে তার রাজনৈতিক বার্তা তুলে ধরছেন।
গণসংযোগকালে এডভোকেট শওকত কবির বলেন, “দেশে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আগে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। পুরোনো রাজনৈতিক কাঠামোর পরিবর্তে এখন নতুন, সৎ ও তরুণ নেতৃত্বের সময় এসেছে।”
তার প্রচারণায় যেসব বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে—
২০২৬ সালের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য জোটগত বা একক রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা-১৯ আসনে গণ অধিকার পরিষদের সাংগঠনিক অবস্থান সুদৃঢ় করতে তিনি নিয়মিত দলীয় কর্মীদের নিয়ে সভা ও মতবিনিময় করছেন। বিশেষ করে তরুণ ভোটার ও ছাত্রসমাজের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরিতে তার প্রচেষ্টা স্পষ্টভাবে চোখে পড়ছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধারাবাহিক মাঠপর্যায়ের কার্যক্রম ও নাগরিক অধিকারভিত্তিক রাজনৈতিক বার্তার কারণে ঢাকা-১৯ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে এডভোকেট শওকত কবির ধীরে ধীরে একটি শক্ত অবস্থান তৈরি করছেন।

বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন