দৈনিক নিবার্তা

শরীয়তপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শরীয়তপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ১

শরীয়তপুর প্রতিনিধি | ৫ ফেব্রুয়ারি ২০২৬: 

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব ফেসবুক পেইজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক রাত ৪টার দিকে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের স্বর্ণঘোষ এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সেনাবাহিনী ১টি শটগান, ২টি .২২ রাইফেল, ১২ রাউন্ড পিস্তলের গুলি, ৭১ রাউন্ড শটগানের গুলি, ৫৭ রাউন্ড .২২ ক্যালিবারের গুলি, ৩টি ম্যাগাজিন এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী জানায়,
“সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।”

এছাড়া, যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকলে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য প্রদান করার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বিষয় : গ্রেফতার অস্ত্র উদ্ধার

আপনার মতামত লিখুন

দৈনিক নিবার্তা

বুধবার, ০৪ মার্চ ২০২৬

শরীয়তপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

শরীয়তপুর প্রতিনিধি | ৫ ফেব্রুয়ারি ২০২৬: 

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব ফেসবুক পেইজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক রাত ৪টার দিকে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের স্বর্ণঘোষ এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সেনাবাহিনী ১টি শটগান, ২টি .২২ রাইফেল, ১২ রাউন্ড পিস্তলের গুলি, ৭১ রাউন্ড শটগানের গুলি, ৫৭ রাউন্ড .২২ ক্যালিবারের গুলি, ৩টি ম্যাগাজিন এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী জানায়,
“সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।”

এছাড়া, যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকলে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য প্রদান করার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

দৈনিক নিবার্তা

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান
দৈনিক নিবার্তা- সংবাদ প্রকাশে আপোষহীন
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত