সামাজিক সচেতনতা বৃদ্ধি ও অহিংস সমাজ গঠনের লক্ষ্যে সাভারে এক ব্যতিক্রমী সমাজ সংস্কার আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি, ২০২৬) সাভারের পাকিজা ইয়ামিন চত্বরে ‘শাহাদাতের ক্ষুদ্র ভাবনা’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান উদ্যোক্তা শাহাদাত হোসেন জীবনের গুরুত্ব তুলে ধরে বলেন,
“মানুষ অনেক সময় আবেগ বা অসচেতনতার বশে নিজের জীবনের ঝুঁকি নেয়, যা শুধু তার নিজের নয়—একটি পুরো পরিবারের স্বপ্ন ধ্বংস করে দেয়। আমাদের স্লোগানই হলো— ‘জীবনের ঝুঁকি কেন রে ভাই, জীবন তো তোমার একটাই।’”
তিনি সহিংসতা পরিহার করে সমাজের সর্বস্তরের মানুষকে গঠনমূলক ও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের গাজীপুর জেলা শাখার সভাপতি মো. হাসানুর রহমান এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইমরান মাহমুদ।
গাজীপুর জেলা সভাপতি মো. হাসানুর রহমান বলেন,
“আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবনার মধ্য দিয়েই সমাজে বড় পরিবর্তন আনতে চাই। আজ সাভারে যে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে, তা পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।”
কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইমরান মাহমুদ জানান,
“প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে জীবনের মূল্য বোঝানো এবং একটি অহিংস সমাজ গঠনে উদ্বুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য।”
কর্মসূচিতে সংগঠনের অন্যান্য সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে এই উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করেন।
উল্লেখ্য, ‘শাহাদাতের ক্ষুদ্র ভাবনা’ মূলত তরুণদের বিপথগামিতা থেকে রক্ষা, নিরাপদ জীবনযাপন এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন