সাভার-আশুলিয়া, ঢাকা| ২২ জানুয়ারি, ২০২৬:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সাভারের শহীদ মজনু একাডেমি তে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল এর মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি তার বক্তব্যে দলের আগামী রূপরেখা তুলে ধরে বলেন, “বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো আপস করা হবে না। প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। বর্তমানে দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে সমাজে শান্তি ফিরিয়ে আনা হবে।”
দোয়া ও আলোচনা সভার পর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাভারের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান এবং নির্বাচনী গণসংযোগ চালান।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী মাঠে কার্যক্রম চালানোর আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারে দেশকে সঠিক পথে পরিচালিত করতে।”
সভা শুরুতে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন