দৈনিক নিবার্তা

সাভারে তারেক রহমানের পক্ষ থেকে ২৫ শত মানুষের মাঝে কম্বল বিতরণ।

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন বিএনপি নেতা খোরশেদ আলম

সাভার | ২০ জানুয়ারি, ২০২৬: 

প্রচণ্ড শীতে বিপর্যস্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভার পৌরসভার ছায়াবীথি এলাকায় তিন সহস্রাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ছায়াবীথি এলাকার শহীদ মজনু একাডেমি মাঠে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মঈন উদ্দিন বিপ্লব

সভাপতির বক্তব্যে লায়ন মো. খোরশেদ আলম বলেন,
“শীত কিংবা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা সবসময় সাভারের সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এই মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
আব্দুল গফুর বাবুল, সহ-সভাপতি, সাভার পৌর বিএনপি;
মেহেদী হাসান মাসুম, আহ্বায়ক, সাভার পৌর স্বেচ্ছাসেবক দল;
হযরত আলি, সাবেক পাঁচালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি;
রাশেদুজ্জামান বাচ্চু, সাভার পৌর ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী;
ইয়ার রহমান উজ্জ্বল, সাভার পৌর ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর;
মোশারফ হোসেন মোল্লা, সাভার পৌর ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী।

এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী এই মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা দুস্থ ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন

বিষয় : বিএনপি তারেক রহমান শীতবস্ত্র বিতরণ

আপনার মতামত লিখুন

দৈনিক নিবার্তা

বুধবার, ০৪ মার্চ ২০২৬

সাভারে তারেক রহমানের পক্ষ থেকে ২৫ শত মানুষের মাঝে কম্বল বিতরণ।

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

সাভার | ২০ জানুয়ারি, ২০২৬: 

প্রচণ্ড শীতে বিপর্যস্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভার পৌরসভার ছায়াবীথি এলাকায় তিন সহস্রাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ছায়াবীথি এলাকার শহীদ মজনু একাডেমি মাঠে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মঈন উদ্দিন বিপ্লব

সভাপতির বক্তব্যে লায়ন মো. খোরশেদ আলম বলেন,
“শীত কিংবা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা সবসময় সাভারের সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এই মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
আব্দুল গফুর বাবুল, সহ-সভাপতি, সাভার পৌর বিএনপি;
মেহেদী হাসান মাসুম, আহ্বায়ক, সাভার পৌর স্বেচ্ছাসেবক দল;
হযরত আলি, সাবেক পাঁচালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি;
রাশেদুজ্জামান বাচ্চু, সাভার পৌর ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী;
ইয়ার রহমান উজ্জ্বল, সাভার পৌর ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর;
মোশারফ হোসেন মোল্লা, সাভার পৌর ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী।

এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী এই মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা দুস্থ ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন

দৈনিক নিবার্তা

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান
দৈনিক নিবার্তা- সংবাদ প্রকাশে আপোষহীন
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত