নিজস্ব প্রতিবেদক, সোনাগাজী | ফেনীর সোনাগাজী উপজেলার ৬নং চর চান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাঁর নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, তিনি হলেন আলাউদ্দিন মিন্টু।ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতা দীর্ঘ সময় ধরে ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম ও সামাজিক উদ্যোগে সম্পৃক্ত রয়েছেন। তিনি ৬নং চর চান্দিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়নের একটি বড় অংশ তাকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন। তাঁদের মতে, রাজনৈতিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের সক্রিয়তার কারণে মিন্টু অন্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রয়েছেন।এক তরুণ ভোটার বলেন, “আমরা চাই চেয়ারম্যান এমন একজন হোক, যিনি সবার কথা শুনবেন এবং দলীয় বিভাজনের ঊর্ধ্বে থেকে কাজ করবেন। মিন্টু ভাইকে আমরা সেই যোগ্য মনে করি।” যদিও এখনো দলীয় মনোনয়ন ও নির্বাচনী প্রক্রিয়া চূড়ান্ত হয়নি, তবুও চর চান্দিয়া জুড়ে আলাউদ্দিন মিন্টুকে ঘিরে আলোচনা ক্রমেই বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ের এই আগ্রহ ভবিষ্যৎ নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।