দৈনিক নিবার্তা

শিক্ষাঙ্গন

সাভার মডেল থানার সামনে তরুণদের মাদকবিরোধী বিক্ষোভ: নেতৃত্বে গালিব ইমতিয়াজ নাহিদ।

সাভার | ৩০ জানুয়ারি ২০২৬: সাভার মডেল থানা এলাকায় মাদকের বিস্তার রোধ এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধের দাবিতে গালিব ইমতিয়াজ নাহিদের নেতৃত্বে এক বিশাল মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় এলাকার সচেতন ছাত্রসমাজ ও সাধারণ জনগণের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।আন্দোলনের নেতৃত্বদানকারী গালিব ইমতিয়াজ নাহিদ তার বক্তব্যে বলেন, “সাভারের মতো গুরুত্বপূর্ণ এলাকায় মাদকের কেনাবেচা আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আমরা আমাদের এলাকাকে মাদকমুক্ত না করা পর্যন্ত মাঠ ছাড়ব না।”সমাবেশে আন্দোলনকারীরা সাভারের সকল এলাকায় চিহ্নিত মাদক স্পট অবিলম্বে উচ্ছেদ, মাদক ব্যবসার নেপথ্যে থাকা গডফাদারদের আইনের আওতায় আনা এবং এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার করার জোর দাবি জানান।কর্মসূচিতে সচেতন ছাত্রসমাজের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও সংহতি প্রকাশ করেন। তারা জানান, মাদকসেবীদের কারণে সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে সাভার মডেল থানার সামনে অবস্থান করেন এবং প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

সাভার মডেল থানার সামনে তরুণদের মাদকবিরোধী বিক্ষোভ: নেতৃত্বে গালিব ইমতিয়াজ নাহিদ।