প্রিন্ট এর তারিখ : ১৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
ছাতারপাইয়ায় নাগরিক সমাবেশ: বাজার কমিটি ও পুলিশ ফাঁড়ি গঠনের আশ্বাস এমপি ফারুকেরা
মোঃ একে আজাদ , নোয়াখালী জেলা প্রতিনিধি ||
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী (সেনবাগ) | প্রকাশিত: ১২ জুন, ২০২৬নোয়াখালীর সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিভিন্ন সমস্যা, বাজার ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এ সমাবেশে বাজার পরিচালনা কমিটি গঠন এবং পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জোরালোভাবে উঠে আসে।বৃহস্পতিবার (১২ জুন) ছাতারপাইয়া বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদ চত্বরে এ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক।এসময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান, নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন্নেছা, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিনা তাবাসসুম, ১নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।সমাবেশে বক্তারা ছাতারপাইয়া বাজারে বিভিন্ন সময়ে সংঘটিত অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ও মারামারির ঘটনা তুলে ধরে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান। তারা বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর ধরে বাজার পরিচালনা কমিটি না থাকায় নানা ধরনের প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত জটিলতা সৃষ্টি হয়েছে।বক্তারা আরও জানান, প্রতিদিন দূর-দূরান্ত থেকে অসংখ্য ক্রেতা-বিক্রেতার আগমন ঘটলেও বাজারে কোনো পাবলিক টয়লেট নেই। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বাজারের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনেরও দাবি জানানো হয়।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক বলেন,“ছাতারপাইয়া বাজারকে কেন্দ্র করে কোনো ধরনের গ্রুপিং বা বিভেদ সৃষ্টি করা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে।”তিনি গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং বাজারকেন্দ্রিক একটি পুলিশ ফাঁড়ি স্থাপন ও বাজার পরিচালনা কমিটি গঠনের উদ্যোগ আগামী এক সপ্তাহের মধ্যে নেওয়া হবে বলে আশ্বাস দেন।এছাড়া বিএনপির অভ্যন্তরে বিভেদ বা উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্কবার্তা দেন।
সমাবেশে স্থানীয় বাসিন্দারা বাজারের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা বৃদ্ধি এবং জনসেবামূলক অবকাঠামো নির্মাণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক ঃ
সেজান মাহমুদ সোহেল
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত