প্রিন্ট এর তারিখ : ১৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের সাহসী উদ্যোগ: সিসি ক্যামেরায় স্বচ্ছতা নিশ্চিত।া
মোঃ রুহুল আমিন (আলামিন), সাভার, আশুলিয়া প্রতিনিধি ||
সাভার, ঢাকা | সাভার সাব-রেজিস্ট্রি অফিসের সেবা কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দালালমুক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে পুরো অফিসকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনার পাশাপাশি মূল ফটকের পাশে স্থাপন করা হয়েছে বড় লাইভ মনিটর।রোববার (১৯ এপ্রিল) সকাল থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এখন থেকে সেবাগ্রহীতারা অফিসের ভেতরের কার্যক্রম সরাসরি বাইরে থাকা মনিটরের মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারছেন।অফিস সূত্রে জানা যায়, কার্যালয়ের প্রধান কক্ষ, প্রবেশপথ ও বারান্দাসহ গুরুত্বপূর্ণ সব পয়েন্ট সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। মনিটরের মাধ্যমে কর্মকর্তাদের কার্যক্রম ও সার্বিক পরিবেশ সরাসরি দেখা যাচ্ছে, যা স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অংশীজনরা। দলিল লেখক সুবীর সাহা বলেন,
“বর্তমানে রেজিস্ট্রি অফিসের কার্যক্রম আধুনিক ও ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে, যার সরাসরি সুফল পাবেন সাধারণ সেবাগ্রহীতারা। এ ধরনের সাহসী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”আরেক দলিল লেখক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন,
“বর্তমান সাব-রেজিস্ট্রার মহোদয় অফিস সংস্কার করে অত্যন্ত সুন্দর কর্মপরিবেশ তৈরি করেছেন। সিসি ক্যামেরার মনিটর জনসম্মুখে এনে তিনি নিজের স্বচ্ছতা ও সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।”এ বিষয়ে সাভার সাব-রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন জানান,
“কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবাগ্রহীতাদের হয়রানি ও দালালদের অপতৎপরতা বন্ধ করতেই এই সিসি ক্যামেরা ও মনিটর স্থাপন করা হয়েছে। সেবাপ্রার্থীরা যাতে কোনো ধরনের বাধা ছাড়াই নির্বিঘ্নে ও স্বচ্ছ পরিবেশে সরকারি সেবা গ্রহণ করতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও সেবার মান উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম জোরদারে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক ঃ
সেজান মাহমুদ সোহেল
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত