প্রিন্ট এর তারিখ : ১৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
দেবহাটায় ১০ ফুটের খাল কাটার উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। া
মোঃ রিয়াজুল ইসলাম, দেবহাটা উপজেলা প্রতিনিধি ||
সাতক্ষীরা (দেবহাটা) | সাতক্ষীরা-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, খাল কাটা প্রকল্প সরকারের অন্যতম অগ্রাধিকার কর্মসূচি, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় দেবহাটা সদর ইউনিয়নের গোপাখালী এলাকায় ১০ ফুট প্রশস্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন,
“খাল কাটা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ বেশি ফসল উৎপাদনের সুযোগ পাচ্ছে এবং এলাকার জলাবদ্ধতা দূরীকরণে এটি কার্যকর ভূমিকা রাখছে।”এসময় তিনি আরও বলেন,
“আমরা যে যেই দল করি না কেন, দেশ, জাতি ও এলাকার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।”খাল পুনঃখনন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, জেলার একাধিক খাল পর্যায়ক্রমে খনন করা হবে। এ কাজে কোনো ধরনের গাফিলতি বা দুর্নীতি বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন এবং সকলকে সজাগ থাকার আহ্বান জানান।উপজেলা প্রশাসন ও সাতক্ষীরা বিএডিসি (সেচ)-এর আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক, সাতক্ষীরা বিএডিসির সহকারী প্রকৌশলী মো. ইবনেসিনা, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, সাবেক দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু তালেব বুলবুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সাতক্ষীরা বিএডিসি (সেচ)-এর বাস্তবায়নে প্রায় ১ দশমিক ৮৫ কিলোমিটার দীর্ঘ খালটি প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে পুনঃখনন করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার কৃষি ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সম্পাদক ও প্রকাশক ঃ
সেজান মাহমুদ সোহেল
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত