প্রিন্ট এর তারিখ : ১৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬
জিয়া সাইবার ফোর্সের ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণাা
||
নিজস্ব প্রতিবেদক:বিএনপির বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স–এর নতুন ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) হারুনুর রশিদ ভূঁইয়া এই কমিটির অনুমোদন দেন।ঘোষিত কমিটিতে রবিউল আউয়াল তালুকদার (রবি)-কে আহ্বায়ক এবং আশিকুল রহমান-কে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া মোস্তাফিজুর রহমান শিমুল সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন মালত আবুল কালাম মুন্না, এমরান হোসেন, মো. কামাল হোসেন ও মো. সোহেল।সংগঠন সূত্রে জানা যায়, নতুন পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এই আহ্বায়ক কমিটি সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে ২০১৫ সালের ৫ মার্চ জিয়া সাইবার ফোর্স প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি অনলাইনভিত্তিক রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, বিএনপির ইতিবাচক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরা এবং বিএনপি বিরোধী গুজব ও দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে।সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিএনপির নীতি, আদর্শ ও রাজনৈতিক অবস্থান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংগঠনটির সদস্যরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। সময়ের সঙ্গে সঙ্গে জিয়া সাইবার ফোর্স শুধু অনলাইনেই সীমাবদ্ধ থাকেনি; সংগঠনটি অফলাইন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে।বিশেষ করে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনটির নেতাকর্মীরা অনলাইন ও অফলাইনে বিএনপির পক্ষে প্রচার-প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ করেন এবং দলীয় প্রার্থীদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।এদিকে আহ্বায়ক কমিটি ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুঠোফোনে কমিটির সদস্য মো. সোহেল বলেন,
“সংগঠনের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগ পর্যন্ত আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি ও আদর্শকে ধারণ করে জিয়া সাইবার ফোর্সের কার্যক্রম আরও শক্তিশালী করতে কাজ করব। পাশাপাশি একটি সুসংগঠিত ও কার্যকর পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়াকে এগিয়ে নিতে আমার সর্বোচ্চ ভূমিকা থাকবে।”
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে জিয়া সাইবার ফোর্সের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে সংগঠনটি আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশক ঃ
সেজান মাহমুদ সোহেল
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত