প্রিন্ট এর তারিখ : ১৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬
ভ্রাতৃত্বের বন্ধনে সাভারে মসজিদে আবেদা ইফতার মাহফিল: অংশ নিলেন ৫০০ মুসল্লি।া
মোঃ রুহুল আমিন (আলামিন), সাভার, আশুলিয়া প্রতিনিধি ||
নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা): সাভারের শিমুলতলা এলাকায় অবস্থিত মসজিদে আবেদা মসজিদ কমিটির উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) আয়োজিত এ মাহফিলে প্রায় ৫০০ জন মুসল্লি ও স্থানীয় রোজাদার অংশগ্রহণ করেন।উক্ত ইফতার মাহফিলের আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন খোরশেদ আলম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা রাশেদুজ্জামান বাচ্চু এবং স্থানীয় মসজিদ কমিটির নেতৃবৃন্দ।ইফতারের পূর্বে মাহফিলে সমবেত মুসল্লিরা দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “পবিত্র রমজান মাসে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।”
বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ইফতার বিতরণ সম্পন্ন হয়। এ মহতী উদ্যোগের জন্য স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক ঃ
সেজান মাহমুদ সোহেল
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত