প্রিন্ট এর তারিখ : ১৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬
ম্যাপ কি মিথ্যা বলে? পৌরসভার ফিতা বনাম শিউলী আক্তারের 'হাসপাতাল ড্রামা।া
মোঃ রুহুল আমিন (আলামিন), সাভার, আশুলিয়া প্রতিনিধি ||
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর: ফরিদপুরের রঘুনন্দনপুর এলাকায় সুস্থ রাজনীতির সাইনবোর্ড ব্যবহার করে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেত্রীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, বিএস দাগ ও পৌরসভার অনুমোদিত রাস্তার ম্যাপ উপেক্ষা করে এক বিমান বাহিনী কর্মকর্তার যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।অভিযোগে বলা হয়, দেশের আকাশসীমা রক্ষায় দায়িত্ব পালনরত একজন ওয়ারেন্ট অফিসার তার বসতভিটার মাত্র ৫ ফুট ৯ ইঞ্চি প্রশস্ত একটি রাস্তা পুনরুদ্ধারের জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে দ্বারে দ্বারে ঘুরছেন। গত ৩০ আগস্ট ২০২৪ তারিখে সেনাবাহিনীর উপস্থিতিতে অবৈধ বেড়া অপসারণের নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি বলে দাবি ভুক্তভোগী পরিবারের।অভিযোগের তীর স্থানীয় বিএনপি নেত্রী শিউলী আক্তার-এর দিকে। ভুক্তভোগী পক্ষের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাস্তা দখল অব্যাহত রাখা হয়েছে।পৌরসভার সার্ভেয়ার রেজাইল করিম সরেজমিনে পরিমাপ করে রাস্তাটি দখল হয়েছে বলে মত দিয়েছেন বলে অভিযোগকারীরা জানান। তবে অভিযুক্ত পক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছেন।সম্প্রতি সামাজিক মাধ্যমে হাসপাতালের বেডে শুয়ে শিউলী আক্তারের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তিনি দাবি করেন, তাকে ‘জামায়াতে যোগদানের’ জন্য চাপ দেওয়া হচ্ছে। এ বিষয়ে স্থানীয় একটি অংশের দাবি, জমি সংক্রান্ত বিরোধ থেকে দৃষ্টি ভিন্নখাতে নিতেই এমন অভিযোগ তোলা হয়েছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো পক্ষের বক্তব্য যাচাই করা সম্ভব হয়নি।ভুক্তভোগী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানায় ২৭১/২৪ নম্বর জিডি করেছেন বলে জানা গেছে। একই ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শিউলী আক্তারের ঘনিষ্ঠ সহযোগী লাকী আক্তার বাদী হয়ে একটি মামলা (নং-৩৫) দায়ের করেন। পেনাল কোডের ১৪৩/৩২৩/৩২৫/৩৭৯/৩০৭/৫০৬(২) ধারায় দায়ের করা মামলাটি ভুক্তভোগী পক্ষ ‘হয়রানিমূলক’ বলে দাবি করেছে।এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও স্থানীয় মহলে আলোচনা চলছে। তবে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন নাগরিকরা ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ডিজিএফআই, এনএসআই, র্যাব-১০ এবং পিবিআই-এর হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে একজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সেনা কর্মকর্তার নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক ঃ
সেজান মাহমুদ সোহেল
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত