প্রিন্ট এর তারিখ : ০৪ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬
দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। া
মোঃ রিয়াজুল ইসলাম, দেবহাটা উপজেলা প্রতিনিধি ||
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা | দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি, ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক, দেবহাটা থানার এসআই রিয়াজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ দীপন বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মাতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস কুমার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে. এম. রেজাউল করিম, টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের সুবেদার এলিস মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুজাহিদ বিন ফিরোজ, দেবহাটা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, দেবহাটা আনসার ভিডিপির টিআই বৈশাখী মণ্ডলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া এবং নির্বাচন-পরবর্তী সময়ে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।সভাপতির বক্তব্যে মিলন সাহা বলেন,
“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আমি আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। নির্বাচন-পরবর্তী সময়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান বন্ধে সজাগ থাকতে হবে এবং উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
সভায় সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সরকারি-বেসরকারি সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক ঃ
সেজান মাহমুদ সোহেল
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত